• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকতা নেশা নয়; পেশা হিসেবে নিতে হবে-আহমেদ আবু জাফর তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ, সাংবাদিকদের অনুষ্ঠান বয়কট ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ঝিনাইদহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত তাহেরহুদায় লালন ভূমি থিয়েটারের বর্ণাঢ্য আয়োজন: শেকড়ের টানে মেতেছে হাজারো মানুষ কালীগঞ্জে ধরা খেল ভুয়া এনএসআই কর্মকর্তা! তেল নিতে গিয়েই ফাঁস দেবিদ্বারে মাদরাসার দেয়াল চাপায় শিক্ষার্থীর মৃত্যু। “সাংবাদিকদের সুরক্ষা আইন ও “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ভোটের লড়াই জমে উঠেছে -শ্রমিকদের ভালোবাসা এগিয়ে মনিরুল জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধীদলকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হচ্ছে -ভোলায় পার্থ 

পুলিশের বিশেষ অভিযানে করিমগঞ্জে ২ কেজি গাঁজা জব্দ,আটক ১

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ৯৮ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ০৫ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানে করিমগঞ্জ থানার এসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন জাফরাবাদ ইউনিয়নের সুবন্ধি সাকিন এলাকায় তল্লাশি চালানো হয়।
এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত এক ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ তালিকাভুক্ত করা হয়।
আটক ব্যক্তি হলেন আলিমুল ইসলাম (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd