• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

ঝিনাইদহে সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানের মায়ের ইন্তেকাল, জামায়াত নেতৃবৃন্দের শোক

সাইফুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ / ১৫৬ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

 

সাইফুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ

দৈনিক সংগ্রাম পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি, ঝিনাইদহ জেলা মিডিয়া বিভাগের সভাপতি এবং ‘কৃষি ভাই’ হিসেবে পরিচিত সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানের মা মরহুমা শামসুন্নাহার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত বিভিন্ন জটিলতায় ভুগে রোববার বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমা শামসুন্নাহার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মারফত উল্লাহ মাস্টারের সহধর্মিণী ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দশ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রোববার রাত সাড়ে সাতটায় মরহুমার নিজ গ্রামে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরদিন সোমবার সকালে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার নামাজে ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবু তালিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে সাংবাদিক মিজানুর রহমানের মায়ের ইন্তেকালে ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবু তালিব, ঝিনাইদহ-৩ আসনের এমপি প্রার্থী প্রফেসর মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এস এম মতিউর রহমান,ঝিনাইদহ জেলা মিডিয়া বিভাগসহ জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd