• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকতা নেশা নয়; পেশা হিসেবে নিতে হবে-আহমেদ আবু জাফর তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ, সাংবাদিকদের অনুষ্ঠান বয়কট ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ঝিনাইদহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত তাহেরহুদায় লালন ভূমি থিয়েটারের বর্ণাঢ্য আয়োজন: শেকড়ের টানে মেতেছে হাজারো মানুষ কালীগঞ্জে ধরা খেল ভুয়া এনএসআই কর্মকর্তা! তেল নিতে গিয়েই ফাঁস দেবিদ্বারে মাদরাসার দেয়াল চাপায় শিক্ষার্থীর মৃত্যু। “সাংবাদিকদের সুরক্ষা আইন ও “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ভোটের লড়াই জমে উঠেছে -শ্রমিকদের ভালোবাসা এগিয়ে মনিরুল জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধীদলকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হচ্ছে -ভোলায় পার্থ 

ঝিনাইদহে ৪ আসনে ২৩ প্রার্থীর মনোনয়ন বৈধ: ঋণখেলাপী ও তথ্যের ত্রুটিতে ৪ জনের বাতিল

এ.এস আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ / ১১৯ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

 

এ.এস আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চারটি সংসদীয় আসনে মনোনয়ন যাচাইবাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ২৭ জন প্রার্থীর মধ্যে ৪ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মনোনয়ন যাচাইবাছাইয়ের কার্যক্রম। জেলার ৪টি সংসদীয় আসনে জমা পড়া মোট ২৭টি মনোনয়ন যাচাই শেষে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে ঝিনাইদহ-১(শৈলকুপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলম বিশ্বসের প্রার্থীতা ঋণখেলাপীর কারনে বাতিল করা হয়। এছাড়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থীতা ১শতাংশ ভোটারের ভোটার তালিকার সঠিক তথ্য না পাওয়ার কারনে বাতিল করা হয়েছে। বাতিলকৃত স্বতন্ত্র প্রার্থীরা হলেন ঝিনাইদহ-৪ আসনের ওবায়দুল হক রাসেল, মীর আমিনুল ইসলাম ও মুর্শিদা খাতুন। অবশ্য গত ১ জানুয়ারি বিএনপির সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা খাতুন মনোনয়ন প্রত্যাহারের জন্য সহকারী রিটানিং অফিসার বরাবর আবেদন করেন। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ২৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র সঠিক বলে বিবেচনা করেন।
এই যাচাই বাছাই শেষে ঝিনাইদহ-১ আসনে ৬জন, ঝিনাইদহ-২ আসনে ৬জন, ঝিনাইদহ-৩ আসনে ৫জন এবং ঝিনাইদহ-৪ আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় টিকে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd