• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান শ্রীপুরে মদ্যপান পরে অসুস্থ, হাসপাতালে দুই যুবকের মৃত্যু

সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গোপন তথ্যের ভিত্তিতে আজ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ০৮টা হতে সন্ধ্যা ০৭টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল কর্তৃক পৃথক ০৫টি অভিযান পরিচালনা করে ভারতীয় ০৮টি গরু ও ০২টি মহিষ জব্দ করা হয়। অভিযানসমূহে ৫৩ বিজিবির অধীনস্থ জহুরপুরটেক বিওপি হতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের সাদ্দামের চর এলাকা থেকে ০২টি গরু, ওয়াহেদপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম থেকে ০২টি গরু, জহুরপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রাম থেকে ০২টি গরু, শিংনগর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রাম থেকে ০২টি গরু এবং মনাকষা বিওপি হতে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রাম থেকে ০২টি মহিষ জব্দ করে। জব্দকৃত ভারতীয় গরু ও মহিষের আনুমানিক বাজার মূল্য ১৮ লক্ষ টাকা। জব্দকৃত গরু ও মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd