• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

মহেশপুরে বড় মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও নগদ অর্থসহ তিনজন আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ / ৩২৮ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

 

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা, নগদ ৮ লাখ ৪ হাজার ৮৭০ টাকা, তিনটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যোগীহুদা গ্রামের কথিত মাদক কারবারি দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় দেলোয়ার হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রী লাইলি বেগম (৩৭), ছেলে লিমন হাসান (২৩) এবং জলিলপুর গ্রামের মেহেদী হাসান জিসানকে আটক করে পুলিশ। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুরো এলাকা ঘিরে পরিকল্পিতভাবে তল্লাশি চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সাইফুল ইসলাম
মহেশপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd