• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান শ্রীপুরে মদ্যপান পরে অসুস্থ, হাসপাতালে দুই যুবকের মৃত্যু

বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধিঃ / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধিঃ
বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং সংসদীয় কূটনীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে মালদ্বীপের পার্লামেন্ট পিপলস মজলিসের স্পিকার আবদুল রহিম আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
সাক্ষাৎকালে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মালদ্বীপের পিপলস মজলিসে বাংলাদেশ–মালদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দেন হাইকমিশনার। স্পিকার এ প্রস্তাবের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং তা বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়ার আগ্রহ জানান।
আলোচনায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় অভিজ্ঞতা বিনিময় এবং অর্থনীতি, শিক্ষা, শ্রম অভিবাসন ও জনকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয় উঠে আসে। হাইকমিশনার বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করতে পারে।
এ সময় মালদ্বীপের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে তাঁদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার। জবাবে স্পিকার মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
উভয় পক্ষ আশা প্রকাশ করেন, প্রস্তাবিত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠিত হলে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতের শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নিজ নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী উপহার বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd