• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

মোঃ জাহাঙ্গীর আলম,নিজস্ব প্রতিনিধিঃ / ৪৯ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মোঃ জাহাঙ্গীর আলম,নিজস্ব প্রতিনিধিঃ

মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, হাদিস শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতির সঙ্গে পরিচিত করার লক্ষ্যে যশোরে ২১ দিনব্যাপী আবাসিক ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টায় যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাধীন এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন স্কিম’-এর উদ্যোগে দাখিল ও আলিম পর্যায়ের মাদ্রাসা শিক্ষকদের জন্য এ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মো. দাউদ মিয়া, এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. সরদার মো. কেরামত আলী এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) জনাব সামসুর রহমান খান।

অনুষ্ঠানে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মুহাম্মদ শাহাদাত হোসাইন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক আফজাল হোসেন, কোর্স কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক রেজাউল হক, সহযোগী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম।

মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে হাদিস শরিফের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষকদের জ্ঞান ও পাঠদানের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অংশগ্রহণকারী শিক্ষকদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োগের প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd