• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

“সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি”: শালিখায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন

নওয়াব আলী মাগুরাঃ / ১০৭ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ ব্রিফিং প্যারেড শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। শালিখা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​শালিখা থানার তদন্ত কর্মকর্তা দেবব্রতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার (পিপিএম-সেবা) জনাব মোল্লা আজাদ হোসেন।

​অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি বলেন, “সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি।” এ সময় তিনি দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যেকোনো জরুরি প্রয়োজনে পুলিশকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান,
শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সি আনিচুর রহমান মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহাফুজুর রহমান এবং উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাস।

​এ সময় শালিখা থানা পুলিশের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন বিশ্বাস, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, সাংবাদিক স্বপন বিশ্বাস, পাভেল মুন্সি, আবু হুরায়রা, নাজমুল হক, সাইফুল ইসলাম এনটোন, সুবির ঘোষ, লক্ষণ চন্দ্র মন্ডল, সুমন খানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd