• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

ঝিনাইদহ ক্যাডেট কলেজে দাওয়াত দিয়ে সাংবাদিকদের বের করে দেয়ার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধিঃ / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের দাওয়াত দিয়েও অনুষ্ঠানস্থলে ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঝিনাইদহের সংবাদকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ ক্যাডেট কলেজে এ ঘটনা ঘটে।
ক্ষুব্ধ সংবাদকর্মীরা জানান, গত ১০ অক্টোবর ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে জেলার কয়েকজন সংবাদকর্মীকে আমন্ত্রণ জানায় ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও কলেজ কর্তৃপক্ষ ও যশোর ক্যান্টনমেন্ট থেকে তিন জন তিন দিন করে তদন্ত করে চিঠি করে দাওয়াত দেওয়া হয় সাংবাদিকদের।  পরে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ বৃহস্পতিবার। সমাপনী অনুষ্ঠানেও সাংবাদিকদের চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণপত্র পেয়ে দুপুরে সংবাদকর্মীরা ক্যাডেট কলেজ উপস্থিত হন। এ সময় সাংবাদিকদের প্রবেশের অনুমতি নেই, জানিয়ে তাদের কে ক্যাডেট কলেজ ছাড়তে বলা হয়। এ ঘটনায় জেলার সংবাদকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেয়ার ঘটনায় নিন্দা জানাই। এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছে তদন্তের দাবি জানাচ্ছি। সেই সাথে ক্যাডেট কলেজের সকল সংবাদ বর্জনের ঘোষণাও দেন।
এদিকে জেলা প্রেসক্লাবের সভাপতি এনটিভির স্টাফ রিপোর্ট মিজানুর রহমান জানান, কলেজ কর্তৃপক্ষ সাংবাদিকদের দাওয়াত দেওয়ার আগে বিভিন্নভাবে তদন্ত করে চিঠি দিয়ে  দাওয়াত দিয়েছে। এরপর সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়া অত্যান্ত দুঃখজন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবশ্যই সাংবাদিকদের সাথে এমন আচরণের ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে অ্যাডজুটেন্টের সঙ্গে কথা বলুন। আমন্ত্রণ জানানোর বিষয়টি আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd