ঝিনাইদহ প্রতিনিধিঃ
বরেণ্য সাংবাদিক, সম্পাদক, লেখক ও মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান সম্পাদিত অগ্রদূতের খুলনা আঞ্চলিক ব্যুরোর বিশেষ প্রতিনিধি সুজন বিপ্লব ও ব্যুরো প্রধান হিসেবে মো. বুরহান উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। অগ্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের হাত থেকে আইডি কার্ড গ্রহণ করছেন সুজন বিপ্লব ও মো. বুরহান উদ্দীন।
খুলনা বিভাগের জেলাগুলোর খবর বিশ্বব্যাপী বাংলাভাষীদের কাছে পৌঁছে দিতে অগ্রদূত (agradut.net)-এর খুলনা আঞ্চলিক ব্যুরোর বিশেষ প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছেন সুজন বিপ্লব ও ব্যুরো প্রধান মো. বুরহান উদ্দীন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারা ডিওএইচএস-এ অগ্রদূত কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক হাসনাত কাদীর, বার্তাপ্রধান মেহেদী হাসান শোয়েব, সহকারী বার্তা সম্পাদক শিপন চন্দ্র মণ্ডল, জ্যেষ্ঠ সহসম্পাদক নন্দী জুয়েল, সহসম্পাদক মিজবাহ উদ্দিন, জেষ্ঠ্য ভিডিও এডিটর বেলাল আবেদীন, ওয়েব অ্যান্ড আইটি এক্সিকিউটিভ ফয়সাল আহমেদ প্রমুখ।
ঝিনাইদহ শহরে বসবাতরত সুজন বিপ্লবের বাড়ি শৈলকুপা উপজেলার হিতামপুর গ্রামে। মো: বুরহান উদ্দীনের পৈত্রিক বাড়ি জেলার শৈলকুপা উপজেলার ডাউটিয়া গ্রামে হলেও কর্মসূত্রে ঝিনাইদহের বাসিন্দা। অগ্রদূত-এর খুলনা আঞ্চলিক ব্যুরোর নিয়োগপ্রাপ্ত সাংবাদিকদ্বয় এর আগে স্থানীয় ও জাতীয় একাধিক গণমাধ্যমে কাজ করেছেন।
নিউজ হাব হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলা শহরে সর্বপ্রথম অগ্রদূত খুলনা আঞ্চলিক ব্যুরো কার্যালয়: ৭০ (২য় তলা), হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ থেকে কর্মকাণ্ড পরিচালনা ও নিয়োগপ্রাপ্ত হওয়ায় দুই প্রতিনিধিকে শুভ কামনা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, শৈলকুপা ও ঝিনাইদহ জেলা তথা খুলনা বিভাগের বিভিন্ন সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং নানান শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনসমূহ।