• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

ইউপি চেয়ারম্যান প্রার্থী রাসেলের জনসংযোগে এমপি আলী আজম

এইচ এম রাহুল , ঝিনাইদহঃ / ১১৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

এইচ এম রাহুল , ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার ৫নং কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী কে এম রাইসুল ইসলাম (রাসেল)-এর জনসংযোগে অংশ নিয়েছেন ঝিনাইদহ-২ আসনের এমপি ও জেলা জামায়াতের আমীর আলী আজম মোঃ আবুবকর।
রোববার বিকেলে কুমড়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চেয়ারম্যান প্রার্থী কে এম রাইসুল ইসলাম (রাসেল)-এর পক্ষে জনসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
জনসংযোগকালে এমপি আলী আজম মোঃ আবুবকর বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে হবে। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, জনসেবা ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি চেয়ারম্যান প্রার্থী কে এম রাইসুল ইসলাম (রাসেল)-এর জন্য স্থানীয়দের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
জনসংযোগে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর এম আশরাফুল ইসলাম, কুমড়াবাড়িয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আলতাফ হোসেন, সেক্রেটারি শহিদুল ইসলাম, ইউনিয়ন শিবির সভাপতি মহসিনসহ স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd