• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

ঝিনাইদহে বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

নাবিল রাফসান প্লাবন, ঝিনাইদহঃ / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নাবিল রাফসান প্লাবন, ঝিনাইদহঃ
ঝিনাইদহে পচা ও বাসি মিষ্টি বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়ক, পুরাতন ডিসি কোর্ট চত্বর, শেরে বাংলা সড়ক ও কলাবাগান এলাকায় প্রতিষ্ঠানটির দুটি শোরুম ও দই-মিষ্টি কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ডিপ ফ্রিজে বাসি দই সংরক্ষণ, রাতে ফ্রিজ বন্ধ রাখা এবং দইয়ের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার বিষয়টি ধরা পড়ে। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগও পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের প্রতিনিধি, ঝিনাইদহ জেলার হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি ব্যবসায়ী সমিতির সদস্য এবং সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
ভোক্তাদের স্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd