• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী

মধুখালীতে ট্রাফিক পুলিশের তল্লাশি দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধিঃ / ১৩৩ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধিঃ

আজ ১৮জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক এর মধুখালী রেলগেট বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের তল্লাশিতে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে আনুমানিক ২কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়েছে। মোটরসাইকেলের অপর দুই আরোহী পালিয়েছে। আটক ওই ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের লালন খানের ছেলে রানা খান (২৬)।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক এর মধুখালী রেলগেট বাসস্ট্যান্ডে নিয়মিত বিভিন্ন যানবাহন চেকের সময় তিন জন আরোহী সহ মোটরসাইকেল এর কাগজপত্র চেক করার সময় সাথে থাকা দুই আরোহী দৌড়ে পালিয়ে গেলে সন্দেহবশত তল্লাশি করে রানা খান (২৬) এর কাছে থেকে আনুমানিক দুই কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। রানাকে গাঁজা সহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মধুখালী থানা ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দুই কেজি গাঁজা সহ রানা খান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।এ বিষয়ে একটি মাদক মামলা রুজু করা হবে।আইনী প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd