• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

মধুখালীতে ট্রাফিক পুলিশের তল্লাশি দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধিঃ / ৪৯ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধিঃ

আজ ১৮জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক এর মধুখালী রেলগেট বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের তল্লাশিতে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে আনুমানিক ২কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়েছে। মোটরসাইকেলের অপর দুই আরোহী পালিয়েছে। আটক ওই ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের লালন খানের ছেলে রানা খান (২৬)।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক এর মধুখালী রেলগেট বাসস্ট্যান্ডে নিয়মিত বিভিন্ন যানবাহন চেকের সময় তিন জন আরোহী সহ মোটরসাইকেল এর কাগজপত্র চেক করার সময় সাথে থাকা দুই আরোহী দৌড়ে পালিয়ে গেলে সন্দেহবশত তল্লাশি করে রানা খান (২৬) এর কাছে থেকে আনুমানিক দুই কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। রানাকে গাঁজা সহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মধুখালী থানা ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দুই কেজি গাঁজা সহ রানা খান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।এ বিষয়ে একটি মাদক মামলা রুজু করা হবে।আইনী প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd