• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়ার সৌজন্য সাক্ষাৎ সংশোধনী: ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থী-শিক্ষকদের মিষ্টি খাওয়ালেন ইতালি প্রবাসী রিন্টু মিয়া হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

তেঁতুলিয়া বুড়াবুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিঃস্ব কয়েকটি পরিবার,সাবেক উপজেলা চেয়ারম্যানের সমবেদনা

মিজানুর রহমান মিন্টু (পঞ্চগড়)প্রতিনিধি : / ৩০৮ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান মিন্টু (পঞ্চগড়)প্রতিনিধি :

পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের চৌধুরী পাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আকস্মিক দুর্ঘটনায় তইরুল, শাহাদাৎ ও মিলনদের বাড়ির আসবাবপত্রসহ মূল্যবান সম্পদ এবং গবাদিপশু (গরু-ছাগল) পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

ঘটনার বিবরণ স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ সৃষ্টি হওয়া এই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তইরুল, শাহাদাৎ ও মিলনদের ঘরবাড়ি গ্রাস করে নেয়। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, ঘর থেকে কোনো আসবাবপত্র বা মূল্যবান দলিলপত্র বের করা সম্ভব হয়নি। এমনকি গোয়ালঘরে থাকা বেশ কিছু গরু ও ছাগল জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এই অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তেঁতুলিয়া  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন খাঁন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন,চৌধুরী পাড়া গ্রামের এই অগ্নিকাণ্ডের খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। গবাদিপশুসহ কষ্টার্জিত সহায়-সম্বল হারিয়ে পরিবারগুলো আজ দিশেহারা। এটি একটি অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলা যেন তাদের এই শোক ও ক্ষতি সইবার ধৈর্য দান করেন এবং দ্রুত পুনরায় ঘুরে দাঁড়ানোর তৌফিক দেন। আমি আমার সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করব।

এলাকা বাসীর দাবি অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব হওয়া পরিবারগুলোকে যেন সরকারি ও বেসরকারি ভাবে সহযোগিতা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd