• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান শ্রীপুরে মদ্যপান পরে অসুস্থ, হাসপাতালে দুই যুবকের মৃত্যু

হরিণাকুণ্ডুতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার

হরিণাকুন্ডু উপজেলা প্রতিনিধিঃ / ৪৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

 

হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পৌরসভার চটকাবাড়িয়া এলাকায় র‍্যাবের-৬ অভিযানে ১জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, কুড়াল, দা, বটি, ছুরিসহ ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক বেচাকেনা সহ এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় ১ জন দুষ্কৃতকারী মোছাঃ তাসলিমা খাতুন (৩৭) গ্রেফতার করা হয়েছে। অপরদিকে মুল হোতা সন্ত্রাসী হোসেন আলী পালিয়ে যায়।
এদিকে ​র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, পলাতক হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ আসামিদের বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা হয়েছে। মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। র‍্যাব সূত্রে জানান,বেশ কিছুদিন গত হয়েছে হরিণাকুণ্ডু থানা বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটেছে। তারই প্ররিপেক্ষিতে র‍্যাব কর্তৃক এই অভিযান। ইতি মধ্যে এই অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

হরিণাকুণ্ডু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় জানান,বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১টা ৫০ মিনিট দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‍্যাবের -৬ নেতৃত্বে ও স্থানীয় পুলিশের একটি যৌথ দল তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তি সহ উদ্ধারকৃত মালামাল হরিণাকুণ্ডু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ১৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd