• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

তেঁতুলিয়ায় খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৩৮৭ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

 

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার সময় তেঁতুলিয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও আবু বকর সিদ্দিক কাবুল। তেঁতুলিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার সহ
দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, উপজেলা ছাত্রদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মহিলা দল, জিয়া পরিষদ, ওলামা দল সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়াই করে গেছেন। তিনি গণতন্ত্রের প্রতীক হিসেবে সারাজীবন মানুষের মাঝে প্রদীপ হয়ে বেঁচে থাকবেন।
পরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd