• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

ঝিনাইদহের বিষয়খালীর খড়িখালী আদর্শ গ্রামে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ / ২৪৬ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীর খড়িখালী আদর্শ গ্রামে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সেবাসংঘের ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে বিষয়খালীর খড়িখালী আদর্শ গ্রামের দাসপাড়ায় আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  খুরশিদ আলম মিয়া। অন্যান্যরে মধ্যে বক্তব্য রাখেন বিষয়খালী সাহিত্য পরিষদের সভাপতি
মোঃ আহম্মদ রাকিব, জার্নালিস্ট ময়না খাতুন,  শাহাজান আলী প্রমূখ। উক্ত অনুষ্ঠান সঞ্চালন করেন সেবা সংঘের নির্বাহী পরিচালক আনিছুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. তপন কুমার রায় তার গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করেন। সভাপতিসহ অন্যান্য বক্তাগণ আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে সচেতন থাকার জন্য আহব্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd