তানভীর সরদারঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ সদর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, মহেশপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খাঁন চুন্নু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি তরফদার মাহমুদ তৌফিক বিপু, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ড. নান্নু মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোছা. নার্গিস সুলতানা দিপা, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ইমান আলী বিশ্বাস, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমান, নেপা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান মাস্টার, পান্তাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন এবং এসবিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপি এবং উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশটি সঞ্চালনা করেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব দবির উদ্দিন বিশ্বাস।