• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু

ঝিনাইদহে সিটিজেন ফোরামের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন

তানভীর সরদারঃ / ১১৪ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

তানভীর সরদারঃ
মাদক প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে সিটিজেন ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিটিজেন ফোরামের সমন্বয়ক ফজলুর রহমান খুররমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাদক প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি মিজানুর রহমান বাবুল।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, সমাজ ও সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটিজেন ফোরামের সদস্য আব্দুস সালাম, লাকি খাতুন, আসাদুজ্জামান আসাদ ও অ্যাডভোকেট সামসুল আলম।
মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধি, সচেতন নাগরিক ও তরুণ সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd