• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক নয়—হরিণাকুন্ডুতে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

আব্দুল্লাহ আল মামুনঃ / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

আব্দুল্লাহ আল মামুনঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাদক, ইভটিজিং, জুয়া, অনলাইন জুয়া, চুরি, গরু চুরি, বাল্যবিবাহ ও চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। বক্তব্যে তিনি বলেন, মাদক, ইভটিজিং, জুয়া, অনলাইন জুয়া, চুরি, গরু চুরি, বাল্যবিবাহ ও চোরাচালানের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মাদক ও জুয়ার বিরুদ্ধে হরিণাকুন্ডু প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইভটিজিংসহ নারীর নিরাপত্তা বিঘ্নিতকারী অপরাধ এবং সাধারণ মানুষের জানমালের জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিণাকুন্ডু উপজেলা আমির মো. বাবুল হোসেন শিক্ষার্থীদের টিকটক, মোবাইল গেম ও অতিরিক্ত প্রেম-ভালোবাসার আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান। মানসিক সংকট বা হতাশা দেখা দিলে আত্মঘাতী সিদ্ধান্ত না নিয়ে পরিবার, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী বলেন, অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। নির্ভয়ে অপরাধের তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ জনগণের পাশে রয়েছে।
সভায় বক্তারা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd