• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু

হরিণাকুন্ডুতে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

আব্দুল্লাহ আল মামুনঃ / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আব্দুল্লাহ আল মামুনঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ১১টায় উপজেলার ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ, মাদকের বিস্তার, ইভটিজিং ও শিশু নির্যাতন নির্মূল করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভাপতির বক্তব্যে ইউএনও প্রদীপ্ত রায় দীপন হরিনাকুণ্ডু উপজেলাকে নিরাপদ, সুস্থ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd