• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

বৃত্তিতে আবারও বাজিমাত হায়দারনাশী গ্রামার স্কুলের, ৮ শিক্ষার্থীর সাফল্য; অধ্যক্ষ পেলেন শিক্ষায় সম্মাননা স্মারক

মুহাম্মদ এমরান লামা(বান্দরবান)প্রতিনিধিঃ / ৫১ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মুহাম্মদ এমরান লামা(বান্দরবান)প্রতিনিধিঃ

বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড কর্তৃক আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫-এর জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রেখেছে বান্দরবানের লামা উপজেলার হায়দারনাশী গ্রামার স্কুল। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে টেলেন্টপুলে ৪ জন এবং সাধারণ বৃত্তিতে ৪ জন বৃত্তি অর্জন করেছে।
এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীদের এমন অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষার মান, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ১৪ আগস্ট শুক্রবার বিকেলে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অতিথিদের কাছ থেকে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ গ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হলে তারা আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়ে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হায়দারনাশী গ্রামার স্কুলের একসঙ্গে ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জনকে বিদ্যালয়ের জন্য একটি বড় ধরনের সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে টেলেন্টপুলে ৪ জন শিক্ষার্থীর বৃত্তি লাভ বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের শক্তিশালী অবস্থানকে আরও স্পষ্ট করেছে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।
এদিকে, একই অনুষ্ঠানে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড কর্তৃক আয়োজিত জাতীয় সম্মেলনে হায়দারনাশী গ্রামার স্কুলের অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম বাবলু শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শিক্ষায় সম্মাননা স্মারক’ ও উত্তরীয় গ্রহণ করেন। তিনি বাংলাদেশ বেসরকারি শিক্ষা বোর্ডের বান্দরবান জেলা সভাপতির দায়িত্বেও রয়েছেন।
শিক্ষার্থীদের বৃত্তি অর্জনের পাশাপাশি অধ্যক্ষের এমন সম্মাননা প্রাপ্তিতে হায়দারনাশী গ্রামার স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাফল্য ও অধ্যক্ষের সম্মাননা পাওয়াকে বিদ্যালয়ের জন্য একটি স্মরণীয় অর্জন হিসেবে উল্লেখ করেন উপস্থিতরা।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নিয়মিত পাঠদান, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে হায়দারনাশী গ্রামার স্কুলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতেও জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষা ও বৃত্তিতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম বাবলু বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের মনোযোগী হয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
হায়দারনাশী গ্রামার স্কুলের এবারের এই সাফল্য শিক্ষার্থীদের মধ্যে যেমন আত্মবিশ্বাস বাড়িয়েছে, তেমনি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মাঝেও নতুন প্রত্যাশার সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের আশা, এ ধারাবাহিকতা অব্যাহত রেখে ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী জাতীয় পর্যায়ের বিভিন্ন বৃত্তি ও পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখবে এবং বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।
হায়দারনাশী গ্রামার স্কুলের ধারাবাহিক এসব সাফল্য স্থানীয় শিক্ষা অঙ্গনে প্রতিষ্ঠানটির অবস্থানকে আরও শক্তিশালী করছে। একসঙ্গে ১৩ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জন থেকে শুরু করে এবারের ৮ শিক্ষার্থীর বৃত্তি লাভ, বিভিন্ন রচনা প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সাফল্য এবং একাধিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের কৃতিত্ব সব মিলিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষার ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের একটি উদাহরণ হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd