• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু

ঝিনাইদহে হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ ফল ও ঔষধি গাছের চারা বিতরণ

তানভীর সরদারঃ / ১৪০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

তানভীর সরদারঃ
“সবুজে সাজাই বাংলাদেশ, হাসুক পরিবেশ”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট ২০২৬) হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের উদ্যোগে ঝিনাইদহ শহরের ঢাকা রোড সংলগ্ন ঝিনাইদহ ফিলিং স্টেশনের পেছনে পোড়াহাটিতে অবস্থিত জামেয়া উম্মে সুলাইম (রাযিঃ) নূরানী কিন্ডারগার্টেন মহিলা মাদ্রাসায় এ চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব এ কে আজাদ, মুফতি নাজমুল ইসলাম, মো. মোহায়মিনুল ইসলাম রিপন, হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহান লিমন, সোনার বাংলা আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা মারুফ হাসান, হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের আইটি বিষয়ক সম্পাদক আলিমদার, কোষাধ্যক্ষ আকিমুল ইসলাম হুমসহ কার্যকরী সদস্য সোহান, রিয়ন, আলিফ ও রাজু।
এ সময় বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিশু-কিশোরদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সচেতনতা তৈরি করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার শুরু থেকেই সারা বাংলাদেশে সবুজ বনায়ন ও পরিবেশ রক্ষায় প্রতিবছর বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ উৎসবের আয়োজন করা হয়ে থাকে। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
আয়োজকরা শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আজ একটি গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলুন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd