• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

নোয়াদ্দা একতা শক্তি সংগঠনের উদ্যোগে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

মোঃ আল আমিন,বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লাঃ / ৩৫ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মোঃ আল আমিন,বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লাঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৬ নম্বর মোহনপুর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে নোয়াদ্দা একতা শক্তি সংগঠনের উদ্যোগে স্থানীয় খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নোয়াদ্দা একতা শক্তি সংগঠন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। সংগঠনটি ভবিষ্যতে গ্রামের সার্বিক উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাবে।
জার্সি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য মো. কাইয়ুম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. ইউনুস মিয়া, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মো. আলী আকবর এবং মোহনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক তরুণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা ও সার্বিক অর্থায়ন করেন ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আবুল বাশার (এমবিএ)। তাঁর সৌজন্যে স্থানীয় খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ভবিষ্যতেও নোয়াদ্দা একতা শক্তি সংগঠন বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd