মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লাঃ
কুমিল্লার দেবিদ্বারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা উত্তর জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, “জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত। তারা যেদিন তাদের লোগো থেকে ‘আকীমুদ্দীন’ কথাটি সরিয়ে ফেলেছে, সেদিনই এক অর্থে তারা পরাজয় স্বীকার করেছে। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাল মিলিয়ে চলার বিষয়টিও জনগণের সামনে স্পষ্ট হয়েছে।”
সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা সভাপতি ক্বারী মো. সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা উপদেষ্টা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতী এহতেশামুল হক কাসেমী (উজানী), মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, আলহাজ আব্দুল করীমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষ পর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ক্বারী মো. সাইফুল ইসলাম সরকারকে সভাপতি এবং মুফতী রাশেদুল ইসলামকে সেক্রেটারি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা উত্তর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত করা, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।