• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের স্মরণে তেঁতুলিয়ায় বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ১০৮ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়া সদর ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে এক দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) তেঁতুলিয়া ৩ নং সদর ইউনিয়ন পরিষদ চত্বরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও মকবুলার রহমান জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে এই বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

তেঁতুলিয়া ৩ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করীম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন সংসদ সদস্যের (এমপি) প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ। এছাড়াও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন পঞ্চগড় ডায়াবেটিস হাসপাতালের অভিজ্ঞ মেডিকেল অফিসার:

ডাঃ ফজলে হাসান সিদ্দিকী (নাঈম) (এমবিবিএস, পিজিটি-মেডিসিন, সিসিভিডি-হৃদরোগ, সিসিডি-ডায়াবেটিস, সিসিএইচ-উচ্চ রক্তচাপ, সি.আল্ট্রা)
ডাঃ মোঃ ফেরদৌস কামাল (এমবিবিএস, সিসিডি-ডায়াবেটিস, পিজিটি-মেডিসিন)
দিনব্যাপী এই ক্যাম্পে আসা রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপ করা হয়। এছাড়া মেডিসিন, থাইরয়েড, হৃদরোগ, শ্বাসকষ্ট, স্ট্রোক, বাত-ব্যথা, চর্ম ও যৌনরোগসহ বিভিন্ন জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। সেবা নিতে আসা গরিব, দুস্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

এলাকার সাধারণ ও অসহায় মানুষের জন্য এমন স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়রা আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরণের নিয়মিত উদ্যোগ তেঁতুলিয়া উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং সুচিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd