• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

মালদ্বীপে পৌঁছালেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বিমানবন্দরে সংবর্ধনা

মোঃ আল আল আমিন প্রতিনিধিঃ / ৪১ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মোঃ আল আল আমিন প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন খোকন আজ ১৫ ই জুলাই বিকেল সারে তিনটায় ইউ,এস,বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালদ্বীপে পৌঁছেছেন। তার আগমন উপলক্ষে মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা মালদ্বীপের রাজধানীর পার্শ্ববর্তী ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানান।
অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ মোঃ আনোয়ার হোসেন খোকনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মালদ্বীপে স্বাগত জানান এবং তার সফল ও ফলপ্রসূ সফর কামনা করেন। তারা বলেন, এই সফরের মাধ্যমে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দলের যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতিতে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে স্বাগত জানাতে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দলের ঐক্য, গণতন্ত্র প্রতিষ্ঠা ও প্রবাসীদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে মোঃ আনোয়ার হোসেন খোকন আজ ১৫:ই জুলাই মালদ্বীপ বিএনপি কর্তৃক আয়োজিত মালদ্বীপের রাজধানীর কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান সহ -মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd