• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু

ঝিনাইদহে মরমী লোককবি পাগলা কানাইয়ের  ১৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, ঝিনাইদহঃ / ১২২ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বসির আহাম্মেদ, ঝিনাইদহঃ
“মরণের আগে মরো সমনকে শান্ত করো, যদি তাই করতে পারো ভব পারে যাবি রে মন রসনা অথবা কি ফুল ফুটিলো রে মক্কায়, ফুলের গন্ধে মন আনন্দে উজাল মদিনা”— এমন হাজারো সূফি গানের স্রষ্টা মরমী কবি ও সাধক পাগলা কানাইয়ের ১৩৭তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হয়েছে ঝিনাইদহে।

রোববার (১২ জুলাই) বিকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবির সমাধিস্থলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদের সভাপতি ও জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ।

বিশেষ অতিথি পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বলেন, “দেশে-বিদেশে লালন শাহ ও হাসন রাজাকে নিয়ে অনেক গবেষণা চলছে। পাগলা কানাইয়ের সংগীত, কবিতা ও জীবনদর্শন নিয়েও গবেষণা হতে পারে। তাঁর স্মৃতি বিজড়িত সমাধি সংরক্ষণ ও সৃষ্টিকর্ম সংগ্রহের মাধ্যমে দেশের সাংস্কৃতিক সমৃদ্ধি আরও বেগবান হবে।”

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, “মরমী কবি পাগলা কানাই বাঙালি সংস্কৃতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর সৃষ্টিকর্ম ও সংগীতের স্বতন্ত্র একটি ধারা রয়েছে। ধর্মীয় রীতি, প্রথা ও চেতনার সঙ্গে মানুষের জীবনাচার ও সংস্কৃতির দারুণ মেলবন্ধন ঘটিয়েছেন তিনি।” এসময় তিনি কবির স্মৃতি সংরক্ষণে সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কবির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, পাগলা কানাইয়ের গানে মানবপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা ও আত্মশুদ্ধির আহ্বান বারবার ফুটে উঠেছে। তাঁর রচিত ‘মরণের আগে মরো’ বা ‘কি ফুল ফুটিলো রে মক্কায়’ এর মতো গান আজও গ্রাম-বাংলার মানুষের মুখে মুখে ফেরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd