• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

শৈলকুপায় আইনমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ / ৪৮ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের সাবেক ৩ নম্বর ওয়ার্ডের সাধুহাটি বাজারে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী জনাব মো. আসাদুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন বাবর ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন মোল্লা, প্রবাসী কল্যাণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বকুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম চুন্নুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সহনশীল ও জনকল্যাণমুখী রাজনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অতীতে ঈদকে কেন্দ্র করে শৈলকুপা এলাকায় অস্থির পরিস্থিতির সৃষ্টি হলেও বর্তমানে সবাই হিংসার রাজনীতি থেকে সরে এসে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে কাজ করছেন।
তিনি স্থানীয় নেতাকর্মীদের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় তিনি আরও বলেন, পর্যায়ক্রমে এলাকার স্কুল-কলেজ, মসজিদ, মন্দির, কবরস্থান এবং রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।
মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd