• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু

ঝিনাইদহে রেল নিয়ে কবি এমদাদ শুভ্রর “এই বাজেটে” কবিতা

তানভীর সরদারঃ / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

তানভীর সরদার

লেখকঃএমদাদ শুভ্র
এই বাজেটে
এমদাদ শুভ্র
.
এই বাজেটে চাই ঝিনেদার শহরটা যাক ঢুকে
পান খেয়ে হোক মনটা চাঙা, ঠোঁট রাঙা টুকটুকে
ধান কলা পান মাল যাবে রে
ঠিলেই খেজুর রস যাবে রে
চড়বে মানুষ রেলগাড়িতে পরম এক উৎসুকে
এই বাজেটে চাই ঝিনেদার শহরটা যাক ঢুকে
.
শক্তি মেধা শ্রম যতো যার, প্রয়োগটা হোক কড়া
সুফল বার্তা পেলেই মানুষ, সার্থক হবে লড়া
যার কলমে অধিক শক্তি
যার ফোনে পায় পরম ভক্তি
কাগজ কলম ফোন বা কথার লড়াই তো সম্মুখে
এই বাজেটে চাই ঝিনেদার শহরটা যাক ঢুকে
.
দক্ষিণদ্বার খ্যাত যে শহর, থাকবে কেনো পিছে?
রেল যোগাযোগ এই শহরে, খবর তো নয় মিছে
সংসদে বিল উত্থাপনে
রেল বিভাগের মগজ-মনে
সত্যিকারের রেল চাহিদা যাক প্ল্যানে তা ঠুকে
এই বাজেটে চাই ঝিনেদার শহরটা যাক ঢুকে
…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd