• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সংশোধনী: ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থী-শিক্ষকদের মিষ্টি খাওয়ালেন ইতালি প্রবাসী রিন্টু মিয়া হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা

তেঁতুলিয়ায় বর্ণমালা কোচিং সেন্টারের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৭১ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণমালা কোচিং সেন্টারের আয়োজনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৭ জুন ২০২৬, রোজ শনিবার বর্ণমালা কোচিং সেন্টার প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বর্ণমালা কোচিং সেন্টারের সভাপতি মো: বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান হাবিবের প্রাণবন্ত পরিচালনায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রনচন্ডী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তেঁতুলিয়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, নিউরনের সহকারী পরিচালক মোঃ মহসিন আলী, সহকারী পরিচালক মো. শাহারুল ইসলাম শাওন এবং মোছা: মরজিনা আক্তার মাহি (জয়িতা)।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আল মামুন। এরপর স্বাগত বক্তব্যের মাধ্যমে পরীক্ষার্থীদের শুভকামনা ও দিকনির্দেশনা প্রদান করেন বর্ণমালা কোচিং সেন্টারের সহকারী শিক্ষক মুক্তি ম্যাডাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের আগামী দিনের উচ্চশিক্ষার পথ সুগম করতে এবং দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে নিজেদের অনুভূতি ও স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন— আরেফিন মৌ, ইয়াসমিন, জুঁই, আফসানা, ইশিতা, হাসিবুল, রিয়ান, আকতারা আরেফিন, আসাদ এবং আরেফিন আকতারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সাফল্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে কোচিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd