ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার ২৫নং বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জেলার বিশিষ্ট সাংবাদিক ও বিষয়খালী গ্রামের কৃতী সন্তান বসির আহাম্মেদ।
বিদ্যালয় প্রাঙ্গণে সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মতিয়ার রহমানকে সভাপতি এবং সাংবাদিক বসির আহাম্মেদকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
সাংবাদিক বসির আহাম্মেদ সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান ও সাধারণ সম্পাদক রাজিব হাসান, সাবেক সভাপতি এম রায়হান, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, সাংবাদিক ফয়সাল আহমেদ, বিমল কুমার শাহ, মাহমুদ হাসান টিপু, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আহামেদ নাসিম আনসারী, সময় টিভির স্টাফ রিপোর্টার লোটাস রহমান সোহাগ, স্টার নিউজের জেলা প্রতিনিধি শাহাজাহান নবীন, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি তারেক মাহমুদ, দৈনিক আজকের পত্রিকার আব্দুল্লাহ আল-মাসুদ জুয়েল, জহুরুল ইসলাম জহির, দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার তানভীর সরদার, ক্যামেরাপারসন রামিম হাসান, চ্যানেল ২৪-এর ক্যামেরাপারসন পারভেজ মোশাররফ এবং যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন শিহাব কাজীসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।
এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া, মহারাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান আলী, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি মাজেদুল ইসলাম মাজু, বিষয়খালী দক্ষিণপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমির আলী ও সাধারণ সম্পাদক সলেমান সরদার, বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিল্লাল মিয়া এবং ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বাদশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নবনির্বাচিত সহ-সভাপতি বসির আহাম্মেদ বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।”
এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির নতুন নেতৃত্বকে ঘিরে অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তাদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক অগ্রযাত্রা আরও গতিশীল হবে।