• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

হরিণাকুণ্ডুতে চেয়ারম্যান প্রার্থী জিতুর ব্যতিক্রমী নির্বাচনী প্রতিশ্রুতি

মোঃ রবিউল ইসলামঃ / ২০৭ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

মোঃ রবিউল ইসলামঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর উপজেলার ৫নং কাপাশহাটিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। নিজের নির্বাচনী ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন চেয়ারম্যান প্রার্থী আমর বিন মারুফ জিতু। প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে পদত্যাগের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন এই তরুণ প্রার্থী। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।

সোমবার বিকেলে হরিণাকুণ্ডুর চারাতলা বাজারে গণসংযোগ করেন কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমর বিন মারুফ জিতু। এ সময় তিনি সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে জিতু বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের মূল চালিকাশক্তি। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নিজের মূল্যবান ভোট যেন কেউ বিক্রি না করেন। কারণ ভোট বিক্রি করলে জনপ্রতিনিধিরা পরিষদ বিক্রি করে দিতে পারেন।

তরুণ এই প্রার্থী আরও জানান, তিনি নির্বাচিত হলে তার ইউনিয়নে একটি মডেল ব্যবস্থা গড়ে তুলবেন। যেখানে মানুষ পরিষদে এসে সময় নষ্ট করবে না, বরং ঘরে বসেই সরকারি সকল সেবা নিশ্চিত করা হবে। নিজের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষায় তিনি বদ্ধপরিকর এবং ব্যর্থ হলে পদত্যাগ করবেন বলেও স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd