• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

তেঁতুলিয়ায় ইএসডিও’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৬৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ২০ জুন (শনিবার) এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের এর সহযোগিতায় এবং ‘সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রজেক্টের আওতাধীন ‘প্রোমোটিং কমিউনিটি বেসড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন দ্যা নর্দান পার্ট অফ বাংলাদেশ’ সাব-প্রজেক্টের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

তেঁতুলিয়ার ‘ইকো-মহানন্দা কটেজ’-এ আয়োজিত আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পরিবেশ সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে উত্তরের সীমান্ত অঞ্চলের পর্যটন শিল্পকে পরিবেশবান্ধব ও টেকসই করতে কমিউনিটি বেসড ট্যুরিজমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জীবন ইসলাম, এছাড়াও পরিবেশ সচেতন নাগরিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম, শারিয়াল জোত মডেল পরিবেশ ক্লাবের আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন বাবু ও যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম শরিফসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং স্থানীয় সমাজকর্মীগণ।

ইএসডিও’র পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের হেড অব মাইক্রো ফিন্যান্স মোঃ খাতিবর রহমান, পঞ্চগড় জোনের জোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম এবং তেঁতুলিয়া এরিয়া ম্যানেজার নগেন্দ্র নাথ রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd