• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

তানভীর সরদারঃ / ২৩৭ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

তানভীর সরদারঃ
ঝিনাইদহ জেলা শহরে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ জেলা রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি।
শনিবার (২০ জুন) সকালে শহরের পায়রা চত্বরে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন কমিটির সভাপতি এন.এম. শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, পরিবেশবিদ ও খুলনা বিভাগীয় বন কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন, বাসদ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান, শারমিন সুলতানা, প্রকৌশলী আবুল বাশার, আব্দুস সালাম, আব্দুল জলিলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা এবং অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে ঝিনাইদহ একটি সম্ভাবনাময় জেলা। অথচ দীর্ঘদিন ধরে জেলা শহরটি রেল যোগাযোগ এবং উন্নত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। সরকারের পক্ষ থেকে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলেও সেটি জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা জেলার অধিকাংশ মানুষের জন্য কাঙ্ক্ষিত সুফল বয়ে আনবে না।
তারা আরও বলেন, জেলার সার্বিক উন্নয়ন, সহজ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা শহরেই মেডিকেল কলেজ ও রেললাইন স্থাপন করা জরুরি।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd