• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

ঝিনাইদহে গ্রামীণ মজুর সমাবেশ কর্মসংস্থান, রেশন-পেনশন ও জলমহালের সামাজিক মালিকানার দাবিতে ৮ দফা ঘোষণা।

Reporter Name / ১৫০ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ
ক্ষেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবী মানুষের জন্য জাতীয় বাজেটে কর্মসংস্থান, রেশন, পেনশন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে ঝিনাইদহে গ্রামীণ মজুর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাওড়-বাঁওড়, বিল ও খাস জলাশয়ের ইজারা প্রথা বাতিল করে জেলে, মজুর ও ভূমিহীনদের সামাজিক মালিকানা নিশ্চিত করার দাবি জানানো হয়।
শনিবার (২০ জুন) বিকেলে হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া বাজারে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন কমিটির সভাপতি রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কল্লোল বনিক বলেন, বর্তমান বাজেটে গ্রামীণ মজুর ও শ্রমজীবী মানুষের মৌলিক চাহিদা পূরণে প্রয়োজনীয় বরাদ্দ নেই। তিনি সারা বছর কর্মসংস্থান, ন্যায্য মজুরি, ষাটোর্ধ্ব মজুরদের মাসিক ১০ হাজার টাকা পেনশন, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানান।
সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করেন, বর্তমান বাজেটে ক্ষেতমজুর, গ্রামীণ মজুর ও নিম্নআয়ের মানুষের জন্য উল্লেখযোগ্য কোনো নতুন উদ্যোগ নেই। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
তারা বলেন, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি, ভূমিহীনদের জন্য সরকারি খরচে আবাসন নির্মাণ এবং ‘জাল যার, জলা তার’ নীতির ভিত্তিতে জলমহালের ইজারা বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, আবু তোয়াব অপু, তোফাজ্জেল হোসেন লস্কর ও আবু বকর সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd