• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সফলতার দীপ্ত পদচারণা

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ / ৩১ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য মালদ্বীপের সামুদ্রিক পর্যটন খাতে দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার মাধ্যমে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশি প্রবাসী মোশারফ হোসেন সাগর। দীর্ঘ পরিশ্রম, অধ্যবসায় এবং পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি আজ একটি সাফারি বোটের কোর্স ডিরেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

মোশারফ হোসেন সাগর (পিতা মোঃ কুদ্দুস ব্যাপারী সদর মুন্সিগন্জ) প্রায় আট বছর আগে জীবিকার সন্ধানে মালদ্বীপে পাড়ি জমান। প্রবাস জীবনের শুরুতে তিনি সাধারণ কর্মী হিসেবে কাজ করলেও নিজের মেধা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ধাপে ধাপে সাফল্যের শিখরে পৌঁছান। বিভিন্ন প্রশিক্ষণ ও পেশাগত কোর্স সম্পন্ন করার পর তিনি ২০২৪ সালে স্কুবা ডাইভার হিসেবে যোগদান করেন।

পরবর্তীতে দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ একটি সাফারি বোটের ইয়ুথ কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি দেশি-বিদেশি পর্যটকদের নিয়ে নিয়মিত সমুদ্রের গভীরে ডাইভিং কার্যক্রম পরিচালনা করছেন এবং পর্যটকদের নিরাপত্তা ও প্রশিক্ষণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

জানা যায়, মালদ্বীপের সামুদ্রিক পর্যটন খাতে বর্তমানে এক হাজারেরও বেশি রিক্রিয়েশনাল ডাইভার এবং প্রায় ৪০০ জন টেকনিক্যাল ডাইভার বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। পর্যটকদের নিরাপদ ও আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে শত শত অভিজ্ঞ ইনস্ট্রাক্টর ও ডাইভিং বিশেষজ্ঞ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এই খাতকে সমৃদ্ধ করতে ৫২টি সাফারি বোট এবং শত শত ছোট-বড় নৌযান নিয়মিত পরিচালিত হচ্ছে।

মোশারফ হোসেন সাগর বলেন, পর্যটকদের নিরাপদ ও আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে দক্ষ ড্রাইভার ও প্রশিক্ষিত ইনস্ট্রাক্টরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি গর্বিত যে, বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে এই খাতে কাজ করার সুযোগ পেয়েছি। ভবিষ্যতেও দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে চাই।

সংশ্লিষ্টদের মতে, মালদ্বীপের পর্যটন শিল্পে বাংলাদেশিদের অংশগ্রহণ ও সাফল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মোশারফ হোসেন সাগরের এই অর্জন প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd