• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের মাঝে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধিঃ / ৯৫ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধিঃ

মালদ্বীপে ভলিবল খেলাধুলার উন্নয়ন এবং খেলোয়াড়দের উৎসাহিত করতে বাংলাদেশি প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্স-এর পরিচালক মোঃ বাবুল হোসেন এর পক্ষ থেকে স্থানীয় ভলিবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
গতকাল রোজ শনিবার রাত দশটায় মালদ্বীপে ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ভলিবল খেলোয়াড়দের হাতে ঢাকা ট্রেডার্সের স্পন্সরকৃত জার্সি তুলে দেওয়া হয়। খেলোয়াড়রা নতুন জার্সি পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং এই উদ্যোগের জন্য মোঃ বাবুল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ বিষয়ে মালদ্বীপ বি এন পির সভাপতি মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম বলেন, খেলাধুলার উন্নয়নে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসে থেকেও বাংলাদেশি ব্যবসায়ীদের এমন সহযোগিতা দুই দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।
ঢাকা ট্রেডার্সের পরিচালক মোঃ বাবুল হোসেন বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। তাই খেলাধুলার প্রসারে এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, মালদ্বীপে ভলিবল একটি জনপ্রিয় খেলা এবং দেশটিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।

ছবিতে ঢাকা ট্রেডার্সের স্পন্সরকৃত জার্সি পরিহিত ভলিবল খেলোয়াড়দের একাংশকে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd