• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

মদিনার জামাত মালদ্বীপ শাখা ও সুন্নীয়াতের উদ্যোগে তালিম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃআল আমিন, মালদ্বীপ প্রতিনিধিঃ / ৬৩ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মোঃআল আমিন, মালদ্বীপ প্রতিনিধিঃ

দেশ থেকে হাজারো মাইল দূরে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে এক তালিম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১২ জুন (শুক্রবার) বাদ মাগরিব মালদ্বীপের রাজধানী মালের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দল-মত নির্বিশেষে প্রবাসী ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ আলমগীর হোসেন। মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক ও প্রবাসী সাংবাদিক মো. আল আমিন অনুষ্ঠানটি পরিচালনা করেন।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু আহাম্মেদ সেলিম মিয়া, মো. জানে আলম সুন্নী, আলহাজ আবুল হোসেন কাজী তৌহিদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন হযরত মাওলানা হাফেজ ইসরাফিল হোসেন, হযরত মাওলানা মো. নজরুল ইসলাম, হাফেজ মো. রিফাতুল ইসলাম, মো. নুরুল আমিন সুন্নী এবং মদিনার জামাতের খাদেম মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ, বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি, কবরবাসীদের রুহের মাগফিরাত এবং প্রবাসী বাংলাদেশিদের সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd