• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু

বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ ভারতীয় নতুন  হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ / ১৩০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী  শুক্রবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। দীনেশ ত্রিবেদী ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বেনাপোল ইমিগ্রেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন তাঁর দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। পাশাপাশি অচিরেই বাংলাদেশিদের জন্য পর্যটক (টুরিস্ট) ভিসা চালু হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরো বলেন, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত বিএসএফ-বিজিবি পর্যায়ের বৈঠকে সীমান্তে পুশইনসহ বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এর ফলে ভবিষ্যতে সীমান্ত এলাকায় উত্তেজনা কমবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে।

তিনি বলেন, “ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষকে সঙ্গে নিয়ে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে বিশ্বের তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিতে সক্ষম হবে।”

দুই দেশের জনগণের পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, বাংলাদেশের ২০ কোটি মানুষকেও আমি এই যাত্রার অংশ হিসেবে দেখছি। ১৬০ কোটি মানুষের কল্যাণে যা কিছু প্রয়োজন, আমরা একসঙ্গে তা অর্জনের চেষ্টা করব। বাংলাদেশের মানুষের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি, যাতে আমরা যৌথভাবে সফল হতে পারি।”

এর আগে গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র কাছ থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগপত্র (লেটার অব ক্রেডেন্স) গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ভারত সরকার সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি বিদায়ী হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-র স্থলাভিষিক্ত হয়েছেন।

বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী মৃণাল ত্রিবেদী। ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা ছাড়াও বেনাপোল বন্দরের বিভিন্ন কর্মকর্তা ইমিগ্রেশনে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd