• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এবার নিজ দেশে মালদ্বীপকে হারালো বাংলাদেশ ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি গুরুতর অসুস্থ প্রবাসী ইউসুফ মাহমুদকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মদিনার জামাত মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ লামায় বিধবা নারীকে ধর্ষণচেষ্টা ও শিশু অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে বৃষ্টিতে ডুবত আরাপপুর, এবার স্বস্তির হাসি — প্রতিশ্রুতি রেখেই মাঠে আঃ মজিদ বিশ্বাস ঝিনাইদহে আবাদি জমি গিলে খাচ্ছে অবৈধ পুকুর: প্রশাসনের তোয়াক্কা নেই প্রভাবশালী মহলের। অসুস্থ মালদ্বীপ প্রবাসী ইউসুফ মাহমুদ এর খোঁজে হাইকমিশনার, মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন, জেলাজুড়ে আশার সঞ্চার অসুস্থ বিএনপি নেতা আলমগীর হোসেন আলমকে দেখতে নেতৃবৃন্দের বাসায় আগমন আমলসার ইউ.পি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোঃ মেহেদী বিশ্বাস 

মধুখালী প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও এবং এসিল্যান্ডের মতবিনিময়

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ / ৬৩ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান ও সহকারী কমিশনার(ভূমি) প্রতিক দত্তের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) বিকেল ৬টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতীক দত্ত, সহকারী কমিশনার (ভূমি)।
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান মিঞা। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ এবং সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

বক্তারা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, এলাকার উন্নয়ন, জনস্বার্থ সংরক্ষণ এবং সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সবাই  ঐক্যবদ্ধভাবে কাজ করুন এবং বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে”।
সভায় মধুখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও পেশাগত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। মধুখালী প্রেসক্লাব ও সভার সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নুর সমাপনী বক্তব্যের মাধ্য দিয়ে মতবিবনিময় সভার ইতি টানেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd