• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এবার নিজ দেশে মালদ্বীপকে হারালো বাংলাদেশ ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি গুরুতর অসুস্থ প্রবাসী ইউসুফ মাহমুদকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মদিনার জামাত মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ লামায় বিধবা নারীকে ধর্ষণচেষ্টা ও শিশু অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে বৃষ্টিতে ডুবত আরাপপুর, এবার স্বস্তির হাসি — প্রতিশ্রুতি রেখেই মাঠে আঃ মজিদ বিশ্বাস ঝিনাইদহে আবাদি জমি গিলে খাচ্ছে অবৈধ পুকুর: প্রশাসনের তোয়াক্কা নেই প্রভাবশালী মহলের। অসুস্থ মালদ্বীপ প্রবাসী ইউসুফ মাহমুদ এর খোঁজে হাইকমিশনার, মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন, জেলাজুড়ে আশার সঞ্চার অসুস্থ বিএনপি নেতা আলমগীর হোসেন আলমকে দেখতে নেতৃবৃন্দের বাসায় আগমন আমলসার ইউ.পি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোঃ মেহেদী বিশ্বাস 

ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

তানভীর সরদারঃ / ৫৮ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

তানভীর সরদারঃ
ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৩৫৪)-এর ত্রিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৯) এ নির্বাচিত নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ জুন) মাগরিব নামাজের পর ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোঃ মাসুদ রানা ও সাধারণ সম্পাদক মোঃ মাজেদ ড্রাইভার নেতৃত্বাধীন “মাসুদ-মাজেদ পরিষদ”-এর সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাড. এম. এ. মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. মোঃ রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান আলহাজ মোঃ রোকনুজ্জামান বিশ্বাস (রানু), সদস্য আসিফ ইকবাল মাখন, প্রধান সমন্বয়ক অ্যাড. মোঃ দবির হোসেন এবং সহকারী সমন্বয়ক মোঃ আলমগীর হোসেন আলম।
এ সময় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং শ্রমিক কল্যাণে নবনির্বাচিত কমিটিকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে ইউনিয়নের সদস্য, শ্রমিক নেতা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd