• সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

ভোটের লড়াই জমে উঠেছে -শ্রমিকদের ভালোবাসা এগিয়ে মনিরুল

তানভীর সরদারঃ / ১২০ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

তানভীর সরদারঃ

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক পদকে ঘিরে নির্বাচনী আমেজে সরগরম পুরো শ্রমিক মহল। এ পদে প্রার্থী মনিরুল ইসলাম দোয়েল মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।
মনিরুল ইসলাম ইতোমধ্যে একাধিকবার নির্বাচিত হয়ে শ্রমিকদের আস্থা অর্জন করেছেন। এবারও তিনি শ্রমিকদের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আমি আপনাদেরই একজন। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে পাশে থাকতে চাই। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করতে চাই।”
তার এই আহ্বানে শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শ্রমিক প্রকাশ্যে তার পক্ষে সমর্থন জানাচ্ছেন এবং দোয়েল মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করছেন।
স্থানীয় শ্রমিকদের মতে, সৎ, দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বই পারে ইউনিয়নের কার্যক্রমকে আরও গতিশীল করতে। আর সেই বিবেচনায় মনিরুল ইসলামকে তারা যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন।
নির্বাচনকে ঘিরে এখন শ্রমিকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। শেষ পর্যন্ত শ্রমিকদের ভালোবাসা ও সমর্থন নিয়ে মনিরুল ইসলাম দোয়েল মার্কায় বিজয়ের হাসি হাসতে পারেন কি না—সেটাই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd