• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে মালদ্বীপে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত।

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ
বাংলাদেশ হাইকমিশন ও মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে গত ১ মার্চ ২০২৬, রবিবার রাত ৯টা ১৫ মিনিটে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এবং মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি-এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে এমএনইউ বিজনেস স্কুল অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য প্যানেল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশি প্রবাসীসহ মালদ্বীপের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি ভাষা, সংস্কৃতি ও পারস্পরিক বোঝাপড়ার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। এ ধরনের যৌথ উদ্যোগ বাংলাদেশ ও মালদ্বীপ-এর জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করে দ্বিপাক্ষিক বন্ধুত্বকে আরও সুদৃঢ় করেছে। এ বছরের প্রতিপাদ্য “বহুভাষিক শিক্ষায় যুবসমাজের ভূমিকা”-এর আলোকে মাতৃভাষা সংরক্ষণ ও ভাষাগত-সাংস্কৃতিক বৈচিত্র্য প্রচারের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং এমএনইউ-এর কলা অনুষদের ডিন স্বাগত বক্তব্য দেন।মূল প্রবন্ধে হাইকমিশনার ড. নজমুল ইসলাম ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলফা ইব্রাহিম, সহ-সভাপতি, ধিভেহি বাহুগে একাডেমি। তিনি বলেন, ভাষা একটি জাতির ঐতিহ্য, ইতিহাস ও জ্ঞানচর্চার ধারক; ভাষা রক্ষা মানেই ভবিষ্যৎ প্রজন্মের পরিচয় সংরক্ষণ। ভাষাগত বৈচিত্র্য মানবসভ্যতার এক অমূল্য সম্পদ বলেও তিনি উল্লেখ করেন।“মাতৃভাষা সংরক্ষণে যুবসমাজের ভূমিকা” শীর্ষক প্যানেল আলোচনায় এমএনইউ-এর জ্যেষ্ঠ প্রভাষক আইধা হাম্মাদ সঞ্চালকের দায়িত্ব পালন করেন। আলোচক হিসেবে অংশ নেন এমএনইউ-এর জ্যেষ্ঠ প্রভাষক ড. আমিনাথ জাহির ও আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের দন্তচিকিৎসক ড. সাদিয়া হক। বক্তারা মাতৃভাষা সংরক্ষণ, ভাষাগত মর্যাদা রক্ষা এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের শ্রম কাউন্সিলর মোঃ সোহেল পারভেজ মালদ্বীপ বি এন পির-সভাপতি ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার। অনুষ্ঠানে বাংলা ও ধিভেহি ভাষায় সাহিত্য আবৃত্তি, বাংলা কবিতা পাঠ এবং ঐতিহ্যবাহী ধিভেহি রাইভারু পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।বিশেষ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাসান শাকির মোহামেদ, সভাপতি, ধিভেহি বাহুগে একাডেমি, যিনি মাতৃভাষা, সাংস্কৃতিক ঐতিহ্য ও বহুভাষিক শিক্ষার প্রসারে উভয় প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।এই যৌথ উদ্যোগ মাতৃভাষা সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য লালন, বহুভাষিক শিক্ষা এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া জোরদারে উভয় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে মাতৃভাষা সংরক্ষণে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশ-মালদ্বীপ বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করবে বলে আশাবাদী অনুষ্ঠানের আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd