• সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

হরিণাকুণ্ডুর সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত নবনির্বাচিত এমপি আলী আজম মো: আবু বকর

নিজস্ব প্রতিনিধিঃ / ৭৬ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

​ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো: আবু বকর আজ হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। নির্বাচনের পর নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তার এই ঝটিকা সফর।
​রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে থেকে তিনি হরিণাকুণ্ডু পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনপদে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় জনতা ও দলীয় নেতা-কর্মীরা।
​শুভেচ্ছা বিনিময়কালে এক সংক্ষিপ্ত বক্তব্যে আলী আজম আবু বক্কর বলেন, “এই বিজয় আমার নয়, এই বিজয় হরিণাকুণ্ডু ও ঝিনাইদহ সদরের মেহনতি মানুষের। আপনারা যে আস্থা আমার ওপর রেখেছেন, তার মর্যাদা আমি কাজের মাধ্যমে রক্ষা করব। হরিণাকুণ্ডুকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”
​তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল এবং বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। এসময় তিনি কোনো ধরনের অন্যায়ের সাথে আপস করবেন না বলেও হুঁশিয়ারি দেন।
​মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মী বিন্দু উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় শেষে তিনি স্থানীয় নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে জনসেবায় আত্মনিয়োগ করার নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd