• সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

“চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন” অধ্যাপক মতিয়ার রহমান

মোঃ জাহাঙ্গীর আলম কোটচাঁদপুর প্রতিনিধিঃ / ২৩৯ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ জাহাঙ্গীর আলম কোটচাঁদপুর প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুশনা ইউনিয়নের তালসার বাজার সংলগ্ন স্কুল মাঠ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
কুশনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, ঝিনাইদহ-৩ এনপিপির অ্যাম্বাসেডর হৃদয় আহমেদ এবং কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান খান টিটো, কোটচাঁদপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি আনাস উদ্দিন, ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, যুব বিভাগের সেক্রেটারি ও সাবেক শিবির নেতা আহসান হাবিব শামীমসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান এবং ভোটারদের সঙ্গে গণসংযোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd