• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু

লাখো মানুষের গণজোয়ারের মধ্য দিয়ে ভোলায় নির্বাচনী প্রচারণা শুরু করলেন ব্যারিস্টার পার্থ

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধিঃ / ১৯০ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার রাজনীতিতে বড় ধরনের শক্ত বার্তা দিল বিএনপি-জোট। লাখো মানুষের সরাসরি উপস্থিতি ও গণজোয়ারে ভর করে ভোলায় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি-জোটের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার আগমন ঘিরে পুরো ভোলা যেন পরিণত হয় জনতার সমুদ্রে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে বরিশাল হয়ে স্পিডবোটযোগে ভোলা সদর খেয়াঘাটে পৌঁছান ব্যারিস্টার পার্থ। খেয়াঘাটে পা রাখতেই বিএনপি ও বিজেপির লাখো নেতাকর্মী ও সমর্থকের ফুলেল শুভেচ্ছা, স্লোগান ও উল্লাসে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। মুহূর্তেই স্পষ্ট হয়ে যায়—ভোলার নির্বাচনী মাঠে জোটের অবস্থান কতটা শক্ত।

খেয়াঘাট এলাকা থেকে শুরু হয় একটি বিশাল গণশোভাযাত্রা। লাখো মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দীর্ঘ তিন ঘণ্টা পর বেলা সোয়া তিনটায় শহরের নতুনবাজারে অবস্থিত জেলা বিজেপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাজুড়ে নেতাকর্মীরা নিজ দলের প্রতীক গরুর গাড়ি মার্কা–এর স্লোগানে মুখরিত করে তুলে শহর।

নতুনবাজারে আয়োজিত জনসমাবেশে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ভোলায় বিএনপি ও বিজেপির সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, এটি দীর্ঘদিনের পরীক্ষিত ঐক্য। তিনি বলেন, ভোলায় বিএনপি–বিজেপি ভাই ভাই। এই ঐক্যই আমাদের শক্তি, আর এই ঐক্য দিয়েই আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করব।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শাসনামলে আপসহীন অবস্থান থেকেই তিনি রাজনীতি করেছেন। একসময় শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলার সাহস আমি দেখিয়েছি। যখন অনেকেই ভয় পেয়ে চুপ ছিলেন, তখন আমি গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে দাঁড়িয়েছি বলেন পার্থ। ভোলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ভোলার মানুষ যাকে যোগ্য মনে করবে তাকেই সংসদে পাঠাবে। তবে ভোলার ন্যায্য দাবি আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি জনগণের পাশে থেকে আপসহীনভাবে কাজ করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহসহ বিএনপি ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে সকাল থেকেই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের আগমন ঘিরে ভোলাজুড়ে উৎসব ও রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। তাকে বহনকারী শোভাযাত্রার গাড়িবহর গরুর গাড়ি মার্কা স্লোগানে মুখরিত হয়ে ভোলার রাজনীতিতে জোটের শক্ত অবস্থান স্পষ্ট করে দেয়। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই শোভাযাত্রা খেয়াঘাট থেকে নতুনবাজারে পৌঁছাতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা।

সমাবেশ শেষে বিকেল পৌন ৪টায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ শহরের উকিলপাড়ায় অবস্থিত নিজ বাসভবন ‘শান্তনীড়’ এ পৌঁছান।

উল্লেখ্য ভোলা-১ সদর আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৭ জন প্রার্থী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd