• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

মালদ্বীপে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রতন কে সংবর্ধনা।

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ / ১২১ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার জাতীয়তাবাদী আইনজীবী সমিতির পাঁচবারের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনকে মালদ্বীপে আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন,অষ্টগ্রাম উপজেলার জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম মালদ্বীপ শাখা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি ও ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান।
গতকাল স্থানীয় সময় রাত আটটায় রাজধানী মালের কামানা মালান অডিটোরিয়ামে অষ্টগ্রাম উপজেলার জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম মালদ্বীপ শাখার সভাপতি নুর হোসাইন পারভেজের সভাপতিত্বে মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি এমরান হোসেন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মালদ্বীপ শাখা বি এন পির সহ-সভাপতি আলতাফ হোসেন,মো. ফারুক, মোক্তার হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল আলম,জাকির হোসেন,জামাল খান প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন এবং মালদ্বীপ বিএনপি ও অষ্টগ্রাম উপজেলার জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কৌশল, দলীয় ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।এসময় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ ও পোস্টাল বেলটে ভোটদান প্রক্রিয়া সম্পর্কেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়।
সংক্ষিপ্ত আলোচনা শেষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনকে সন্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান উপস্থিত নেতাকর্মীরা। অনুষ্ঠানে মালদ্বীপ বি এন পি ও সহযোগী সংগঠন,যুবদল স্বেচ্ছাসেবক দল এবং মালদ্বীপস্থ অষ্টগ্রাম উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের অসংখ্য নেতাকর্মী ও মালদ্বীপ প্রবাসীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd