• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ

রাতের আঁধারেও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের শীতবস্ত্র বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ১৬৯ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে বিগত কয়েকদিন যাবৎ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শীতের তীব্রতা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পায় এবং তাপমাত্রা ৮-৯ ডিগ্রিতে নেমে আসে। এতে সাধারণ জনগণ বিশেষ করে দুঃস্থ, ছিন্নমুল ও অসহায় ব্যক্তিবর্গ প্রচন্ড দুর্দশার মধ্যে পড়ে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। সেই উপলব্ধি থেকেই গতকাল ১১ জানুয়ারি অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) নিজ উদ্যোগে লোক চক্ষুর অন্তরালে বিনা প্রচারণায় রাতের আঁধারে চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গমন করেন এবং শীতার্ত অসহায় মানুষের পাশে স্ব-হস্তে উষ্ণতার প্রতীকী স্বরূপ কম্বল নিয়ে দ্বারে দ্বারে হাজির হন। তাঁর এ মানবিকতায় সুবিধাভোগীরা আবেগ-আপ্লুত ও আশ্চার্যান্বিত হয়ে পড়েন এবং বিজিবি’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের এই উদার ও জনহিতকর কর্মকান্ডে বিজিবি’র ভাবমূর্তি বেসামরিক অঙ্গনে বহুল প্রশংসিত হয়েছে এবং জনমনে আশার আলো সঞ্চার করেছে। মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়কের মানবদরদী কর্মকান্ডে সমাজের বিত্তবান ও প্রভাবশালীরা উৎসাহিত ও অনুপ্রাণিত হবে বলে সাধারণ জনগণ মনে করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd